শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ভালুকায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত


সাজ্জাদুল আলম খান ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
DhakaReport24.com || 2023-05-31 16:43:00
ভালুকায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

 “তামাক নয়” খাদ্য ফলান” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় বুধবার সকালে বিশ্ব তামাক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর হতে প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে তামাক সমন্ধে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ইঞ্জিনিয়ার মাফুজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম