টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাবেক কৃতি ফুটবলার খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
তিনি মঙ্গলবার সন্ধা ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোফাজ্জল হোসেন দুলাল ষাটের দশকে ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল ইষ্টবেঙ্গল দলের কৃতি ফুটবলার হিসেবে খ্যাতি অর্জন করেন। গোলে তার নিশানা নিখুত হওয়ায় তিনি দুলাল কিকের দুলাল নামে খ্যাতি লাভ করেছিলেন। তিনি দীর্ঘদিন মির্জাপুর উপজেলা আ.লীগের সহ সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ গভীর শোক প্রকাশ করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম