দীর্ঘ সাত বছর অপেক্ষার পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। ১ মার্চ ঘোষিত সম্মেলনে সভাপতি পদে একাধিক সম্পাদক পদে ১০জনের নাম পাওয়া গেছে।
দলীয় সূত্র জানান, দলীয় সম্মেলনকে সামনে রেখে উপজেলা পর্যায় নেতারা ছুটছেন সম্মেলনে যারা ভোটার তাদের বাড়ি খোঁজ-খবর নিচ্ছেন মোবাইল ফোনে। ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ১মার্চ সকাল ১০টায় মির্জাপুর সরকারি কলেজ ভেন্যুতে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি করা হয়েছে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক ভোলাকে।
এ এছাড়া বিশেষ অতিথির তালিকায় রয়েছে শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি এমপি, মির্জা আজম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এড.এ.বি.এম রিয়াজুল কবীর কাওছার, শামসুন নাহার চাপা। উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করবেন একুশে পদক প্রাপ্ত ও আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা সভাপতি ফজলুর রহমান খান ফারুক। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঞ্চালনায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগ সম্পাদক এড.জোয়াহেরুল এমপি ও খান আহমেদ শুভ এমপি।
এবারে সম্মেলনে সভাপতি পদে মীর শরীফ মাহমুদ ও মো. সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক পদে শামীম আল মামুন, আবু রায়হান সিদ্দিকী, মোজাহিদুল ইসলাম মনির, আবু সাঈদ (ভিপি সাঈদ), তাহরিম সীমান্তসহ ১০জনের নাম শোন যাচ্ছে। এব্যাপারে উপজেলা আওয়ামাীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন দীর্ঘদিন পর তৃনমূলনেতাদের নিয়ে সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনে ত্যাগীনেতারা মুল্যায়িত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম