বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই, বিএনপির ২ কর্মী আটক


DhakaReport24.com || 2026-02-12
টাঙ্গাইলে ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই, বিএনপির ২ কর্মী আটক

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ী ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মান্নান ও আলমগীর।

সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খাইরুল বাসার বলেন, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিল। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা করে। পরে তারা ২ শতাধিক সহকারি প্রিজাইডিংয়ের স্বাক্ষর ছাড়া বই ছিনতাই করে নিয়ে যায়।

তিনি বলেন, তারা ধানের শীষের লোক বলে জানা গেছে। পরে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের ব্যালট নেওয়ার সময় দেখা গিয়েছিল বলে দায়িত্বরত পুলিশ সদস্য শনাক্ত করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম