বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : টাঙ্গাইল

ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


DhakaReport24.com || 2024-10-11
ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক।

শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের শল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার কর।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি। আহত কাভার্ডভ্যান চালকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যমুনা সেতু পূর্ব থানার এস আই শাহাদাত হোসাইন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার শল্লা এলাকায় পৌছলে ভোর সাড়ে ৫টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও হেলপার নিহত হয়। আহত হয় কাভার্ডভ্যান চালক। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতোয়ার হোসেন ও তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ও আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম