বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : টাঙ্গাইল

তারাবি শেষে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা


DhakaReport24.com || 2024-03-19 11:52:30
তারাবি শেষে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে তারাবি পড়ে ফেরার পথে জাহিদ হাসান ঝলক নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জাহিদ নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি মধ্যপাড়া গ্রামের ছামিনুর রহমানের ছেলে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সলিমাবাদ জামে মসজিদে তারাবি পড়তে গিয়েছিলেন ঝলক। আট রাকাত তারাবি পড়ে তিনি বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। তার চিৎকারে মসজিদ থেকে মুসল্লিরা বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।

নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম