রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

দ্বাদশ সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই : ইসি আলমগীর


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-12-07 14:32:30
দ্বাদশ সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই। উল্টো নির্বাচন কমিশনই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করে যাচ্ছে যাতে সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা যায়। 

৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। আমরা যা কিছুই করি আমাদের সংবিধানের আলোকে তা করতে হবে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব তাই এ বিষয়ে নিরীক্ষা করার সুযোগ রয়েছে। 

সেনাবাহিনী নির্বাচনে মোতায়েন হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তবে যদি পরবর্তীতে সিদ্ধান্ত হয় তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।

তিনি আরও বলেন, আসছে নির্বাচনে আমেরিকা, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছেন।

সম্মেলনকক্ষের অনুষ্ঠানে জেলা প্রসাশক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম