রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

নাগরপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ


নাগরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-01 15:58:45
নাগরপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়নের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ছাদ বাগান ও মা বিষয়ক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করাহয়। 

গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন। 

এসময় ছাদ বাগানের গুরুত্ব, শিক্ষার্থীদের প্রতি মায়েদের দায়িত্ব সম্পর্কে গঠনমূলক আলোচনা করা হয়। এ সময় উপজেলা শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষার্থীরা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম