রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

ঘরের মেঝেতে যুবকের লাশ পাশেই কান্না করছে ছয় মাসের শিশু


DhakaReport24.com || 2022-07-28 22:25:00
ঘরের মেঝেতে যুবকের লাশ পাশেই কান্না করছে ছয় মাসের শিশু

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় হুমায়ন এর বাড়ির মেঝে থেকে আবু সাঈদ (৪০)এর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানার পুলিশ। পাশেই কান্না করছে ৬ মাসের কন্যা শিশু । ২য় স্ত্রী হৃদয় বানু পলাতক।


আবু সাঈদ টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটিয়ার ওমর আলীর ছেলে। পলাতক ২য় স্ত্রী হৃদয় বানু (৩৪) হবিগঞ্জ জেলার বাহুবল থানার জয়তুন নেছার মেয়ে।


প্রতিবেশীরা জানায়, গত ছয় মাস যাবত তারা এখানে ভাড়া এসেছে। কয়েকদিন পর পর জামাই এখানে আসতো। জামাই আসলেই মাঝে মাঝেই তাদের ঘর থেকে ঝগড়ার শব্দ পাওয়া যেতো। গতকালকেই জামাই এসেছিলো কিন্তু গতরাতে তাদের কোন ঝগড়ার শব্দ পাওয়া যায়নি। সকালে শিশুটার কান্নার শব্দ পাই। বাহির থেকে দরজা লাগানো ছিলো। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই মেঝেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেই। 


এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.সরোয়ার হোসেন  জানান, বৃহস্পতিবার(২৮ জুলাই) সকালে খবর পেয়ে ঘটনাস্থানে আসি। এসে দেখি মৃত দেহের পাশে ৬ মাসের শিশু কান্না করছিলো। 


তিনি আরও বলেন, কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা দরজা খুলে উঁকি দিলে মেঝেতে লাশ দেখে আমাদের খবর দেয়।


প্রাথমিক ধারনা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২য় স্ত্রী পলাতক রয়েছে। তদন্ত করছি কে হত্যা করেছে তদন্ত চলমান আছে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা গ্রহন করা হবে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।