রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

নাগরপুরে মামুদনগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-07-22 19:35:15
নাগরপুরে মামুদনগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর মামুদনগর  ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মামুদনগর পূবপাড়া সরকারি প্রঃবিদ্যালয় প্রাঙ্গণে  ইউনিয়ন বিএনপির  আয়োজনে  এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।  মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি  মো.নূরল ইসলাম নূরু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  আবু সাঈদ বাচ্চু এর পরিচলনায় কর্মী সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম,

উপজেলা বিএনপির  সদস্য সচিব মো. হাবিবুর রহমান হবি,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি উপকমিটির দায়িত্বপ্রাপ্ত ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, আবুল কালাম আজাদ রতন ,মো.রফিজ উদ্দিন, সদস্য মো. নজরুল ইসলাম বাদশা,সেলিম মিয়া, কিবরিয়া মোল্লা, সফিদুল ইসলাম মনি, প্রভাষ চক্রবর্তী প্রমুখ। এ সময় যুবদল, কৃষকদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতাকর্মীসহ নাগরপুর মামুদনগর ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।