রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫


DhakaReport24.com || 2022-07-08 19:14:30
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে মির্জাপুরের জামুর্কিতে মোটরমাইকেল ও অজ্ঞাত পরিবহনের সংঘর্ষে দুইজন, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার কদমতলী বাজার ও মোঘলপাড়া এলাকায় একজন করে মারা যান। এছাড়া বঙ্গবন্ধু সেতুর উপর সড়ক দুর্ঘটনায় অপর একজন নিহত হন।

গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন জানান, নাটোর জেলার হাফিজুর (৩৫) ও তার চাচাতো ভাই আরিফুল ইসলাম (৩৬) মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পরিবহন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হাফিজুরের মৃত্যু হয়। আহতবস্থায় আরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তকেও মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, সকাল ৯টার দিকে সিএনজি চালিত অটোরিকশা মধুপুর থেকে যাত্রী নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। কদমতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী ইউনুস আলী নিহত হন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক।

তিনি আরো জানান, ভোর ৫টার দিকে উপজেলার মোগলপাড়া আয়খালী ব্রিজের পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালক আব্দুস সামাদ নিহত হয়েছেন।

নিহত আব্দুস সামাদের বাড়ি কালিয়াকৈর শহরে। 

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে নাম না জানা এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম