টাঙ্গাইল শহরে দয়াল ক্লিনিক ও হসপিটালের তৃতীয় তলায় এসআর লাভলু নামের এক ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুন) দুপুর ১২ টার দিকে স্থানীয় সাংবাদিকের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১২।
এসময় র্যাব কর্তৃক ভুয়া ডাক্তারকে আটকের পর জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার রেজা মো. গোলাম মাসুম প্রধান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, দুপুরে র্যাবের একটি টিম ভুয়া সনদদারী ডাক্তারের চেম্বারে অভিযান চালায়। তাকে আটক করার পর তিনি ডাক্তার না বলে স্বীকার করেন। তিনি টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তার আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। নামের শুরুতে তিনি ডাক্তার পদবী ব্যবহার করছেন।
তিনি পাইলস ও নাক কান গলার চিকিৎসা করেছেন। তার চেম্বারের মালামাল সিভিল সার্জন অফিস জব্দ করেছে। তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম