টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার সকাল ১১ঘটিকায় নাগরপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা।
নাগরপুর উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান হবির সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ প্রতিবাদ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রবিউল আউয়াল লাভলু, শরীফ উদ্দীন আরজু, যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম স্বপন, ওয়াহিদ মুরাদ, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, মীর আবুল কালাম আজাদ রতন,এম ফিরোজ সিদ্দিকী, রফিজ উদ্দিন, কিবরিয়া মোল্লা ও গোলাম মোস্তফা গোলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন,ফারুক আহমেদ খান, নাজমুল হক স্বাধীন। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপিটি।
এছাড়া, এ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম