টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদী থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে আ.লীগ নেতার বালুর ঘাটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২ জুন) সাড়ে ৪ লাখ জরিমানা ও ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।
শেখ আলাউল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভূঞাপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজুকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ ভেকু জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে আ.লীগের কতিপয় নেতা কর্মী যমুনা নদী থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এ ব্যাপারে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম