শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

‘আগামী বছর থেকে যমুনা নদীতে বাঁধের কাজ শুরু হবে’


DhakaReport24.com || 2022-06-02 16:01:30
‘আগামী বছর থেকে যমুনা নদীতে বাঁধের কাজ শুরু হবে’

আগামী বছর থেকে যমুনা নদীর টাঙ্গাইল অংশে বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। নদী ভাঙন রোধে একটি প্রকল্প দিয়েছি যা একনেকে পাশ হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে টাঙ্গাইলের যমুনা নদীর ভাঙন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে আমাদের সমীক্ষা হচ্ছে। সব কিছু বুঝার পর আমরা কাজ শুরু করবো। এই বর্ষার আগে কাজটি শুরু করতে না পারলেও আগামী বর্ষার আগে কাজ শুরু হবে। যখন কাজ শেষ হবে তখন এই নদী ভাঙন থাকবে না।

প্রতিমন্ত্রী বলেন, নদীর তীরে আমরা ইস্পাত দেব যেন ঢেউ এসে বাঁধ ভাঙতে না পারে। আমাদের সমীক্ষা হলো সবকিছু বোঝার পর আমরা কাজ শুরু করব। আশা করি, আগামী বর্ষার আগেই বাঁধ নির্মাণের কাজ শুরু করতে পারব।

এসময় পরিদর্শনে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ ছানোয়ার হোসেন এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম