শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় টাঙ্গাইলে ঝাড়ু মিছিল


DhakaReport24.com || 2022-05-31 15:18:15
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় টাঙ্গাইলে ঝাড়ু মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি ও বিএনপি নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্য এবং ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে জেলা মহিলা আ.লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ঝাঁড়ু মিছিলটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। 

এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, সাবেক সহ-সভাপতি শাহনাজ খান নার্গিস ও শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম