রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩


আমিনুল ইসলাম, ভূঞাপুর 
DhakaReport24.com || 2022-04-11 16:26:00
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ট্রেনের ধাক্কায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপু‌রে কালিহাতি উপজেলার ঢাকা-উত্তর ও দ‌ক্ষিণাঞ্চল রেললাইনের অর‌ক্ষিত রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

নিহত ব্যক্তিরা হলেন- ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের হা‌মিদ মিয়ার ছে‌লে তা‌য়েবুল হোসেন(৬৫), তার মেয়ে তাহ‌মিনা (২৫) ও তাহ‌মিনার ছে‌লে তাওহিদ (২)। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, আজ সোমবার দুপু‌রে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশ‌নে যা‌চ্ছিল। এসময় রেললাইনের হা‌তিয়া অর‌ক্ষিত রেল ক্রসিং দি‌য়ে এক‌টি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লা‌গে। এতে ঘটনাস্থ‌লেই ৩ জ‌ন নিহত হয়।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম