শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

ট্রেনের ধাক্কায় সিএন‌জি চা‌লক নিহত


DhakaReport24.com || 2022-03-26 01:56:00
ট্রেনের ধাক্কায় সিএন‌জি চা‌লক নিহত

টাঙ্গাই‌লে ভূঞাপুরে ট্রেনের সঙ্গে সিএনজি চা‌লিত অ‌টো‌রিক্সার সংঘ‌র্ষে চা‌লক নিহত হ‌য়ে‌ছে। এ‌তে সিএন‌জি‌তে থাকা আ‌রেও দুইজন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়।

শ‌নিবার (২৬ মার্চ) বি‌কে‌লে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাই‌নের উপ‌জেলার বিল আমুলা এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহত সিএন‌জি চালক জা‌হিদুল ইসলাম (২৮) উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়‌নের খানুরবা‌ড়ি গ্রা‌মের। আহতরা হ‌লেন, উপ‌জেলার কাগমারীপাড়া গ্রা‌মের বাদশা (৩৫) ও ধুব‌লিয়া গ্রা‌মের র‌বিউল আলম (৩৫)।

স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, সিএন‌জি‌যো‌গে তারা ভূঞাপুর হ‌তে বঙ্গবন্ধু সেতু‌তে যা‌চ্ছিল। সিএন‌জিটি বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাই‌নের উপ‌জেলার বিল আমুলা এলাকা অর‌ক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় জামালপুর থে‌কে ছে‌ড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএন‌জি‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে খা‌দে প‌ড়ে যায়। এ‌তে ঘটনাস্থলে সিএন‌জি চালক জাহিদুল মারা যায়। এসময় গুরুত্বর আহত হয় আ‌রও দুইজন। আহত‌দের উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ্যকম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে উন্নত চি‌কিৎসার জন্য দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে স্থানান্তর করেন।

এ বিষয়ে ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ফরিদুল ইসলাম আরটিভি নিউজকে ব‌লেন, ট্রেন দুর্ঘটনায় সিএন‌জি চালক নিহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। এছাড়া আ‌রও দুইজন আহত হ‌য়ে‌ছে। রেলও‌য়ে পু‌লিশ‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে।