শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলের স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2022-03-23 09:51:30
টাঙ্গাইলের স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে রাহাত (১৪) নামে এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাহাত বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাহাত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। বুধবার ভোরে নিহতের বাবা শাহাদত হোসেন ছেলেকে খোঁজার জন্য বের হলে কাগুজিপাড়া এলাকায় রাহাতের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, রাতের কোনো এক সময় রাহাতকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।