শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

ব্যবসা নয়, সেবায় মানবিক হওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর


DhakaReport24.com || 2022-03-18 05:24:45
ব্যবসা নয়, সেবায় মানবিক হওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, সীমাবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের সেবার সঙ্গে প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের সেবা প্রদানের উদ্যোগকে উৎসাহিত করা হয়। শুধু ব্যবসার মানসিকতা নয় সেবায়  মানবিক হতে হবে।

শুক্রবার (১৮ মার্চ) টাঙ্গাইলের মধুপুরে একটি আধুনিক প্রাইভেট হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কৃষিমন্ত্রী।সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মোশারফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের এমডি ডা. নাজমুল হোসেন রনি, ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মনিরুল ইসলাম লাবু, মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি।