শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : টাঙ্গাইল

মির্জাপুরে দেড় মণ গাঁজা উদ্ধার, ট্রাক চালক ও সহকারী  গ্রেপ্তার 


DhakaReport24.com || 2022-03-12 19:24:00
মির্জাপুরে দেড় মণ গাঁজা উদ্ধার, ট্রাক চালক ও সহকারী  গ্রেপ্তার 

টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শনিবার দুপুর ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার কোমরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ট্রাক চালক জাহাঙ্গীর আলম (৩০) ও একই জেলার সদর উপজেলার গোবিন্দগারি গ্রামের মুনসুর আলী কারিগরের ছেলে ট্রাকের হেলপার রবিউল কারিগর (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২-এর সদস্যরা সহকারী পুলিশ সুপার (অবস এ্যান্ড এ্যাডজোটেন্ড অফিসার) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বেলা বারটার দিকে মহসড়কের ওই স্থানে অবস্থান নেয়। এসময় ব্রাম্মনবাড়িয়া থেকে ছেড়ে আসা গাঁজা ভর্তি ট্রাকটি গতিরোধ করে আটক করা হয়। ট্রাক থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার এবং ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা ও ট্রাকসহ গ্রেপ্তারকৃতদের মির্জাপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।