সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

যে কারণে শাহরুখের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি গৌরী


DhakaReport24.com || 2022-03-12 06:05:45
যে কারণে শাহরুখের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি গৌরী

তিন দশকের দাম্পত্য। তিন সন্তানকে নিয়ে সুখের সংসার। যাবতীয় ওঠাপড়ার মাঝেই নিজেদের গুছিয়ে রেখেছেন তারা। শাহরুখ খান এবং গৌরী খান। কিন্তু এক সময় ভাঙতে বসেছিল তাদের সম্পর্ক?

কর্ণ জোহরের চ্যাট শোয়ে এসে সে কথা ফাঁস করেছিলেন গৌরী স্বয়ং। শাহরুখের থেকে আলাদা থাকতে চাওয়ার কথা জানিয়েছিলেন নির্দ্বিধায়। স্মৃতিচারণ করে শাহরুখ-পত্নী বলেন, আমি তখন কলেজে পড়তাম। বয়স কম ছিল। মনে হয়েছিল, এত অল্প বয়সে বউয়ের কথা ভাবা ঠিক হবে না।

নিজের মতো করে থাকতে চাইছিলেন গৌরী। সেই পথ প্রশস্ত করতেই শাহরুখের সঙ্গে সম্পর্ক থেকে সাময়িক বিরতি চেয়েছিলেন। তার কথায়, শাহরুখ আমার উপর খুব অধিকারবোধ দেখাত। 

বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, সকলের সঙ্গে ইচ্ছে মতো মিশতে তাই প্রেমিকের থেকে আলাদা হওয়া ছাড়া আর কোনও উপায় দেখেননি তিনি। তবে সেই বিচ্ছেদ পর্ব খুব বেশিদিন টেকেনি। শাহরুখের থেকে দূরত্ব সহ্য না করতে পেরে শেষমেশ তার কাছেই ফিরে যান গৌরী।

সূত্র: আনন্দবাজার

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম