রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

প্রকৃত শিল্পীদের নেতা হওয়া দরকার: নায়িকা অধরা


DhakaReport24.com || 2022-01-27 13:36:15
প্রকৃত শিল্পীদের নেতা হওয়া দরকার: নায়িকা অধরা

 

রাতে পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (এফডিসি) দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে বা এফডিসি পাড়ায় ব্যাপক তোল পাড় চলছে। এরই মাঝে সহ সভাপতি পদপ্রার্থী নায়ক রিয়াজকে কে বা কারা হত্যার হুমকি দিয়েছে। চিত্র নায়িকা পপি বলেছেন জীবনে বাঁচানোর ভয়ে এফডিসিতে যান না তিনি। এমনই নানা হুমকি-ধামকির মাঝে কাল শুক্রবার অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

দুটি প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটিতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার পরিষদ এবং অন্যটিতে মিশা সওদাগর-জায়েদ খান পরিষদ। আসন্ন এই নির্বাচন নিয়ে চলচ্চিত্র শিল্পীরা তাদের নিজস্ব মতামত দিচ্ছেন। শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে অন্যদের মতো নিজের অভিব্যক্তির কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন চিত্রনায়িকা অধরা খান।

অধরা খান ভোটারদের অনুরোধ করে বলেন,  সত্যিকারের শিল্পীদেরকে আপনারা নেতা নির্বাচন করুন, যারা ব্যক্তিগত স্বার্থে সুবিধা নিতে নয়, বরং চলচ্চিত্রের সামষ্টিক, সামগ্রিক এবং শিল্পীদের উন্নয়নে কাজ করবেন। সাময়িকভাবে কিছুমাত্র লাভ এর জন্য ভবিষ্যৎ শিল্পী পরিচয় নষ্ট করবেন না - ছোট্ট অনুরোধ সমিতির বিচক্ষণ ভোটারদের কাছে। এখনও চাইলে সবাই মিলে এই শিল্পকে অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া যাবে বলেই বিশ্বাস করি। কিন্তু সাময়িকভাবে নামমাত্র লাভের জন্য আপনার ভুল সিদ্ধান্তের ভোটে ভুল প্রার্থী নির্বাচিত হলে সেটা অনেক খানি সম্ভব হবে না!

তিনি আরও বলেন,  আগামীকাল ২৮ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটাররা মূল্যবান ভোট দিয়ে শিল্পীদের এই প্রাণের সংগঠনের আগামীর নেতৃত্ব নির্বাচন করবেন। আমারও নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল। সমিতির চলমান কমিটি কর্তৃক জেনেছিলাম এবার আমিও ভোটার! তবে ভোটার লিস্ট যখন প্রকাশিত হলো সেখানে আমার নাম নেই । অথচ উল্লেখযোগ্য চরিত্রে আমার অভিনীত তিন ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও আমার ভোটাধিকার বাতিল করা হয়েছে। কেন করা হয়েছে, কোন কারণে করা হয়েছে কিংবা কারা করেছে - এই মুহূর্তে সেই বিতর্কে যাচ্ছি না।

এদিকে দেশের বাইরে থাকার কারণে এবারের নির্বাচনী উৎসবে অংশ নিতে পারছেন না চিত্রনায়িকা অধরা খান। তবে অবশ্যই চাই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপ্রতিম পরিবেশে শিল্পী সমিতির আগামী দিনের যোগ্য নেতৃত্ব নির্বাচিত হোক সেই কামনা করেছেন সাত সমুদ্রে পার করে অন্যদেশে অবস্থান করা ‘মাতাল’র নায়িকা।