জয়া আহসানের ভক্তদের জন্য আনন্দের খবর, বর্তমানে তাদের প্রিয় অভিনেত্রী ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন। সেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা নিয়ে আছেন তিনি। সঙ্গে আছে ছবির পুরো টিম।
তেহরানের ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’।
বর্তমানে তেহরানে অবস্থানরত নন্দিত এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘এখানকার (তেহরান) একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছি। প্রথমবার তেহরানে এসেছি, ভালো লাগছে।’
ঢালিউড থেকে টালিউড, বলিউড এবং এখন ইরানি সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘আমি একজন শিল্পী। একজন শিল্পী বিভিন্ন ভাষায় কাজ করতে পারেন।’
‘ফেরেশতে’ সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন সংগ্রামী এক নারীর চরিত্রে। ইতোমধ্যে এটি ভারতের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে। মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম