রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

হাতির শুঁড়ের আলিঙ্গনে আপ্লুত সাফা কবির


DhakaReport24.com || 2024-01-06 15:51:30
হাতির শুঁড়ের আলিঙ্গনে আপ্লুত সাফা কবির

ঘুরতে ভালোবাসেন সাফা কবির। সারা বছর শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। এর মাঝে সময় বের করে বেরিয়ে পড়েন পৃথিবী দেখতে।

সেই ধারাবাহিকতায় সাফা এখন বিদেশ ঘুরছেন। তার ফেসবুক পাতায় চোখ রাখলেই প্রমাণ মিলছে। কিন্তু কোন দেশে আছেন—সেটা জানাননি।

সাফার প্রকাশ করা একাধিক ছবির মধ্যে হাতির সঙ্গে তোলা বিভিন্ন মুহূর্তের ছবি নজর কেড়েছে নেটিজেনদের।

হাতির শুঁড়ের জড়িয়ে ধরে সাফা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুধু আমার আগ্রহ দেখুন, আমি তাদের সঙ্গে দেখা করে খুব খুশি ছিলাম। এবং তারা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল, যা আমার কাছে চমৎকার লেগেছে। আমি শুনেছি হাতি নাকি শক্তি, ক্ষমতার প্রতীক। হাতিদের এই আলিঙ্গন সত্যিই শক্তি এবং সমবেদনার প্রতীক। এই আলিঙ্গনের মুহূর্তটি আপনার ভালোবাসা এবং উপলব্ধি দেখানোর একটি উপযুক্ত উপায় হতে পারে।’

এদিকে বছরের শেষে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে শর্ট ভিডিও ও বিনোদনের অনলাইন প্লাটফর্ম টিকটক। ট্রেন্ড বিশ্লেষণ ও অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টিকটকে প্রকাশ হওয়া জনপ্রিয় ও আলোচিত ভিডিওগুলো নিয়ে প্রকাশ করা হয়েছে এই তালিকা।

প্লাটফর্মটিতে বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতির কনটেন্ট রয়েছে, যা বিভিন্ন সময় ব্যবহারকারী দর্শকদের মুগ্ধ করেছে। আর প্রকাশ হওয়া তালিকায় ভিডিও নির্মাতাদের মধ্যে শীর্ষে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম