রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ডন ৩-এ শাহরুখ থাকছেন না, রণবীরের রোমা প্রিয়াঙ্কা


DhakaReport24.com || 2023-11-08 10:31:30
 ডন ৩-এ শাহরুখ থাকছেন না, রণবীরের রোমা প্রিয়াঙ্কা

গত কয়েক মাস ধরে বলিউডে আলোচনায় ‘ডন ৩।’ ‘ডন’ এবং ‘ডন ২’ সিনেমার পরে ‘ডন ৩’ সিনেমাতে ফেরার কথা ছিল শাহরুখ খানেরই। কিন্তু হঠাৎই নিজেকে সরিয়ে নেন অভিনেতা। সেই জায়গা নিয়েছেন রণবীর সিং। 

পরিচালক ফারহান আখতারের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি ‘ডন’। প্রথম দুটিতে শাহরুখ একা নন, তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। রোমার চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। 

২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ সিনেমাতে প্রথম একসঙ্গে কাজ করেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। তারপর ‘ডন ২’ সিনেমাতে ফের জুটিবদ্ধ হন তারা। 

সম্প্রতি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ভারতে আসেন প্রিয়াঙ্কা। শোনা যাচ্ছে, ‘ডন ৩’ নিয়ে সেই সময় ফারহানের সঙ্গে কিছুটা আলোচনা হয় প্রিয়াঙ্কার। সবুজ সঙ্কেতও নাকি দিয়েছেন অভিনেত্রী। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও করেননি পরিচালক। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম