রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

জ্যাকুলিনের জন্য ৯ দিন উপবাস করবেন সুকেশ


DhakaReport24.com || 2023-10-15 11:51:15
জ্যাকুলিনের জন্য ৯ দিন উপবাস করবেন সুকেশ

আর্থিক প্রতারণা মামলায় জেলে আছেন সুকেশ চন্দ্রশেখর। বন্দী অবস্থাতেই ভালোবাসার মানুষ জ্যাকুলিনের জন্য মন কাঁদে তার। প্রায়ই তাকে চিঠি লিখে মনের অনুভূতির কথা জানান।

জেলে যাওয়ার আগে জ্যাকুলিনের সঙ্গে নিয়মিত সময় কাটাতেন সুকেশ। ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশ পেয়েছে। জানা যায়, প্রেমিকাকে খুশি করতে কোটি কোটি টাকারর উপহার দিয়েছেন তিনি।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, জ্যাকুলিনকে ভালোবেসে উপবাস পালন করবেন সুকেশ। আজ রোববার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মের নবরাত্রি। আর এ কারণেই তিনি সৃষ্টিকর্তার কাছে জ্যাকুলিনের জন্য প্রার্থনা করে উপবাস করবেন টানা নয় দিন।

যেহেতু গত দু-বছর ধরে সুকেশ জেলবন্দি, তাই সেখান থেকেই অভিনেত্রীর জন্য নির্জলা উপবাস করে থাকতে হবে তাকে।

সুকেশ বলেন, ‘জীবনে এই প্রথমবার উপবাস করছি। তোমায় যাতে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে না পারে, তাই আগামী নয় দিন নবরাত্রির উপবাস করব।’

সম্প্রতি বরুণ ধওয়ান, শাহিদ কাপুর আর কিয়ারা আদভানির সঙ্গে দোহাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান জ্যাকুলিন। সেখানে তাকে ঠিক কতটা সুন্দর লেগেছে, সেই বাখ্যাও দিয়েছেন সুকেশ। ২০০ কোটি টাকা তছরুপ মামলায় সুকেশ গ্রেপ্তার হওয়ার পর জ্যাকুলিনের নামও উঠে এসেছিল। তিনি নাকি তার কাছ থেকে দামি দামি উপহার দিয়েছেন!

তবে জ্যাকুলিন বারবার দাবি করেছেন, সুকেশের সঙ্গে তার কোনোরকম ব্যক্তিগত সম্পর্ক ছিল না। বরং সুকেশের জন্যই তার জীবন নরক হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন অভিনেত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম