রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

আমাকে ট্রল করে মানুষের সংসার চলে: কৌশানি


DhakaReport24.com || 2023-09-07 15:09:30
আমাকে ট্রল করে মানুষের সংসার চলে: কৌশানি

এমনিতেই দেখতে সুন্দরী কৌশানি মুখার্জী। তবে তার অভিনয় নিয়ে আছে বিতর্ক। টলিউড অন্দরমহলে কান পাতলেই শোনা যায়, কেবল রূপের জোরেই টিকে আছেন ইন্ডাস্ট্রিতে। 

তবে সমালোচকদের এমন মন্তব্যের কড়া জবাব দিলেন কাজের মাধ্যমে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে ‘আবার প্রলয়’ সিনেমাটি। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হচ্ছে। 

গণ্ডির বাইরে অভিনয়ে সফলতা পাওয়ায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি কৌশানি। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, “যেকোনো মানুষ ব্যক্তিগত কাজের জন্য স্বীকৃতি পেলে আমার ভালো লাগে। আমার কাছে অ্যাওয়ার্ডটা বড় নয়, দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারাটাই আসল। সবথেকে বড় প্রাপ্তি হলো ‘আবার প্রলয়’-এর জন্য সব ধরনের দর্শকের থেকে প্রশংসা পাচ্ছি।” 

তিনি আরও বলেন, ‘এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আমাকে টাইপকাস্ট করা হয়েছে। আমি বাণিজ্যিক ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। তাই আমি মানেই নাচ, গান, র‌্যাম্পে হাঁটা— এই ভাবনাটা তৈরি করেছে ইন্ডাস্ট্রি। মানুষের এতে দোষ নেই।’

কৌশানির কথায় এটা স্পষ্ট যে, এই ইন্ডাস্ট্রিতে খানিকটা স্বজনপ্রীতি চলে বৈকি। তিনি বলেন, ‘অনেক সময় কিছু চরিত্র দেখে মনে হয়েছে, এই ভূমিকায় আমিও ভালো অভিনয় করতে পারতাম।’ 

পাশাপাশি নিজের হেটার্স তথা ট্রলারদেরকেও এক হাত নেন কৌশানি। তার কথায়, ‘কিছু মানুষ আমাকে ট্রল করে সংসার চলছে। আমি তাদের জন্য খুশি। কিন্তু, আবার কিছু মানুষ রয়েছেন যারা কিছু না বুঝে ট্রল করে। এভাবে শান্তি পেতে চান।’

এসবের পাশাপাশি সাক্ষাৎকারে নিজের শরীরচর্চা নিয়েও কথা বলেন অভিনেত্রী। জানা যায়, কোথাও কিছু খেয়ে নিলেই আগে জিমে গিয়ে ঘাম ঝরান তিনি। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম