রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

কাজগুলো সবার হৃদয়ে দাগ কাটবে: রুনা খান


DhakaReport24.com || 2023-06-19 22:02:15
কাজগুলো সবার হৃদয়ে দাগ কাটবে: রুনা খান

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে অভিনেত্রী রুনা খানের ‘আন্তঃনগর’ ওয়েব সিরিজটি। মুক্তির পর থেকে বেশ প্রশংসাও পাচ্ছেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন খবরে চমকে দিলেন নিজের ভক্তদের।

জানা গেছে, আসছে ঈদে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে ‘বড়মেয়ে’ নাটক। আর এতে নাম ভূমিকায় দেখা যাবে রুনা খানকে। নাটকটিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। সম্পাদনার কাজও শেষ পর্যায়ে।

গল্প আর শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে রুনা খান বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে তৈরি হয়েছে বড় মেয়ে নাটকের স্ক্রিপ্ট। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা, সেই চিত্রই নাটকটিতে ফুটে উঠবে। পাশাপাশি দেখা যাবে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প। আমার বিশ্বাস, নাটকটি সব শ্রেণির দর্শকের হূদয়ে দাগ কাটবে। এছাড়া পুরো টিমটা ছিল অনেক গোছানো। বেশ এনজয় করে কাজ করেছি আমরা।’

শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম জীবন। একজন আপাদমস্তক প্রেমিক। জীবনের জীবনবোধও চমত্কার। নাটকটি দর্শকের ভালো লাগবে প্রত্যাশা আমার।’

নির্মাতা শাহজাদা ইসলাম বলেন, ‘এটি পারিবারিক আমেজের গল্প। বাবা, মা, ভাইবোন, সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আমি মনে করি, এ নাটক পারিবারিক সম্পর্কের প্রতি আমাদের সচেতন করবে। নতুন করে ভাবাবে।’

রুনা-জয় ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মুসাফির সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন, মোল্লা আনিসুর রহমান আনিস প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম