সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

কানের আসরে সানি লিওনের বাজিমাত


DhakaReport24.com || 2023-05-25 16:52:30
কানের আসরে সানি লিওনের বাজিমাত

প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটে বাজিমাত করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। বলিউডের আর সব নায়িকারা যখন লাল গালিচার সাথে ম্যাচিং করে ড্রেসাপ করতেই ব্যস্ত তখন সিনেমার হাউসফুল শো উপহার দিয়ে কানের আসর মাতাচ্ছেন বলিউডের হট গার্ল সানি লিওন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল এন্ট্রি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমাটির। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভাট এবং সানি লিওন।

এরই মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে সেই সিনেমার স্ক্রিনিং হতে চলেছে কান-এ। এমনি সুখবর জানিয়ে ইনস্টাগ্রামে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সানি লিওন।

সানি লিখেছেন, ‘আমাদের সিনেমা ‘কেনেডি’র সমস্ত টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ভীষণ গর্বিত ! যে কারণে ‘কেনেডি’র পুরো টিম উচ্ছ্বসিত। মধ্যরাতে উদযাপনের সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।’

এক সাক্ষাৎকারে সানি লিওনি জানিয়েছিলেন, ‘শৈশব থেকেই ভাবতাম, কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার মুহূর্ত কেমন হবে। আমার সৌভাগ্য যে, এবার আমার সিনেমা এখানে দেখানো হবে। আমি রেড কার্পেটে হাঁটব। আমি তো বিশ্বাসই করতে পারছি না। যখনই মনে করছি, আনন্দের চোটে চোখে জল চলে আসছে।’

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ যে সানি লিওনির ফিল্মি কেরিয়ারের গ্রাফ বদলে দেবে, এমনটাই মনে করছেন সিনে সমালোচকরা। ভক্তরাও অভিনেত্রীকে নতুনরূপে দেখতে মুখিয়ে আছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম