সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

কানের লালগালিচায় এষা, সারা, উর্বশীরা


DhakaReport24.com || 2023-05-18 16:54:00
কানের লালগালিচায় এষা, সারা, উর্বশীরা

সৈকতঘেঁষা কান শহরে মঙ্গলবার সন্ধ্যায় (স্থানীয় সময়) বাংলাদেশ সময় রাত এগারোটায় পর্দা উঠেছে ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। তারও দুই ঘণ্টা আগে থেকে শুরু হয় লালগালিচায় উন্মাদনা। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট।

প্রতি বছর উৎসবে হাজির হন চলচ্চিত্র বিপণনের সঙ্গে যুক্ত ১২ হাজারের বেশি মানুষ। এএফপি জানিয়েছে, প্রযোজক, পরিবেশক, নির্মাতা, অভিনয়শিল্পী, আয়োজক মিলিয়ে এবারের উৎসবে ৩৫ হাজারের বেশি মানুষের সমাবেশ হবে। এ উৎসবের পর্দা নামবে ২৭ মে।

এবারের আসরে প্রথমবারের মত কানের লালগালিচা মাতাতে যাচ্ছেন বলিউডের বেশ ক’জন তারকা আনুশকা শর্মা, সানি লিওন, সারা আলি খান, এষা গুপ্তা, মানসী চিল্লার প্রমুখ। এরমধ্যে প্রথম দিনে লালগালিচায় হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন, উর্বশী রাউটেলা, এষা গুপ্তা।

রেড কার্পেটে হেঁটে স্বপ্ন পূরণ করতে চলেছেন আনুশকা শর্মা ও সারা আলি খান। এছাড়াও রেড কার্পেটে অভিষেকের তালিকায় রয়েছেন কুমার শানুর মেয়ে শ্যানন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার ও অভিনেত্রী ডলি সিং ও ম্রুণাল ঠাকুর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম