রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

মিস ইন্ডিয়া হলেন নন্দিনী গুপ্তা


DhakaReport24.com || 2023-04-16 13:15:15
মিস ইন্ডিয়া হলেন নন্দিনী গুপ্তা

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে মণিপুরের ইন্ডোর স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাথায় পরলেন দেশের সবচেয়ে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট। নন্দিনী গুপ্তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি।

দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ, মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে নন্দিনী এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রিধারী। মিস ইন্ডিয়া সংস্থার মতে, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। সঙ্গে আরেক সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, তিনি অনুসরণ করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও। 

অফিসিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি ক্যাপশনসহ পোস্ট করা হয়েছে। যেখানে লেখা, ‘বিশ্ব তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তার সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় দখল করে নিয়েছেন। আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম