রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

অনন্ত জলিল বাংলাদেশের শাহরুখ, বললেন বর্ষা


DhakaReport24.com || 2023-04-13 15:48:30
অনন্ত জলিল বাংলাদেশের শাহরুখ, বললেন বর্ষা

ঢাকাই সিনেমার ডিজিটালিকরণের যাত্রা শুরু হয় অনন্ত জলিলের হাত ধরে। ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নির্মাণও তাকে ঘিরেই। হলিউড-বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। তাই অনন্ত জলিলকে শাহরুখের সঙ্গে তুলনা করেছেন তার স্ত্রী বর্ষা। যদিও ম্যানেজারদের জবানিতে এই দাবি করেছেন তিনি।

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন সিনেমা ‘কিল হিম’। সিনেমা মুক্তি উপলক্ষে বুধবার এফডিসির দুই নম্বর ফ্লোরে সিনেমাটির পোস্টার ও টিজার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এসব কথা বলেন বর্ষা।

অনুষ্ঠানে বর্ষা বলেন, ‘কিছুদিন আগে শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা ‘পাঠান’ মুক্তি পেয়েছে। আমি ফেসবুক সরাসরি ব্যবহার করি না, আমার ম্যানেজাররা দেখে। তারাই আমাকে সবসময় আপডেট রাখে। তারা আমাকে দেখিয়ে বলেছে, ‘এই মানুষগুলো যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, যারা সত্যিই ভালোবাসে, তারা এগুলো সবসময়ই করে যে, শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের ‘দিন- দ্য ডে’র তুলনা করেছে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো নায়ক আছে। আমরাও তাকে নিয়ে গর্ব করতে পারি যে, হলিউড-বলিউডের মতো সিনেমা আমাদের দেশেও একজন করে।’

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার নিজস্ব প্রযোজনার বাইরে কোনো সিনেমায় অভিনয় করছেন অনন্ত জলিল ও বর্ষা। মোহাম্মদ ইকবাল পরিচালিত এ সিনেমাতে আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম