রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

‘অলাতচক্র’ দিয়ে ফিরলেন জয়া


DhakaReport24.com || 2021-03-20 20:28:15
‘অলাতচক্র’ দিয়ে ফিরলেন জয়া


প্রখ্যাত লেখক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘অলাতচক্র’ দিয়ে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরলেন জয়া আহসান।

আজ ১৯ মার্চ মুক্তি পেয়েছে তার অভিনীত এ সিনেমাটি। বাংলা ভাষায় প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’। এখন দেশের ১৭টি হলে চলছে সরকারি অনুদানে সিনেমাটি। 

সিনেমায় জয়া ছাড়াও মূল ভূমিকায় অভিনয় করেছেন দেশের নন্দিত অভিনেতা আহমেদ রুবেল।


সিনেমাটি মুক্তির আগের দিন স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আহমেদ রুবেল, জয়া আহসান, নুসরাত জাহান জেরি, পরিচালক হাবিবুর রহমানসহ অনেকে।

‘অলাতচক্র’ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেকদিন পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আহমেদ সফার উপন্যাস অবলম্বনে নির্মিত এটি। তাই গল্প নিয়ে শুরু থেকে কোনও দ্বিধা ছিল না। তিনি অত্যন্ত গুণী, গুরুত্বপূর্ণ আর প্রথাবিরোধী একজন লেখক। এছাড়াও দেশের প্রথম থ্রিডি সিনেমা এটি। সব মিলিয়ে দারুণ একটি কাজ হতে যাচ্ছে সেটি বুঝেই অভিনয় করেছি।’

প্রিমিয়ার শেষে পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘এটি দেশের প্রথম থ্রিডি সিনেমা। যা স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ইন্ডাস্ট্রিতে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। কঠোর নিয়ম ও যথাযথ প্রযুক্তি ব্যবহার করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। বাকিটা দর্শকরা ভালো বলতে পারবেন।’

সিনেমায় জয়া-রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।