সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

পুরুষের অন্তর্বাসের বিজ্ঞাপনে জ্যাকুলিন


DhakaReport24.com || 2023-02-15 11:15:15
পুরুষের অন্তর্বাসের বিজ্ঞাপনে জ্যাকুলিন

অনেকদিন ধরে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়ে রয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের। সেই কারণে প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন বলিউডের এই বিদেশি অভিনেত্রী। কিন্তু সম্প্রতি অন্য একটি কারণে সংবাদের শিরোনাম হলেন তিনি। ভারতের পুরুষদের অন্তর্বাস পোশাক বিপণনী সংস্থার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কোনো নারী অভিনয়শিল্পী।

ইতিমধ্যেই বিজ্ঞাপনের ভিডিওটিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে প্রচুর মিশ্র প্রতিক্রিয়া করেছেন নেটিজেনরা। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, একটি ক্যাজুয়াল পোশাকে আবৃত হয়ে জ্যাকুলিন পুরুষদের অভ্যন্তরীণ পোশাককে সমর্থন জানাচ্ছেন। তার এমন প্রশংসিত পদক্ষেপকে স্বাগত জানিয়ে একজন নেটিজেন লিখেছেন, ‘পুরুষদের অন্তর্বাস বিক্রি করা একজন নারীর সবচেয়ে বিবর্তিত।’

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার এ রকম একটা সিদ্ধান্তে মুগ্ধ।’ আবার অনেকেই অভিনেত্রীকে কুৎসিত মন্তব্য করতে পিছপা হননি। বিজ্ঞাপনের ভিডিওটি পোস্ট করে জ্যাকুলিন লিখেছেন, ‘নির্দেশিত হওয়ার জন্য কী একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা।’

এ দিকে জ্যাকুলিনের হাতে বেশকিছু সিনেমার কাজ করেছে। পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে। তবে প্রতারক সুকেশের মামলা থেকে সহসা মুক্তি পাচ্ছেন না তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম