রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি নওশীন–হিল্লোল দম্পতি


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-29 17:23:45
প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি নওশীন–হিল্লোল দম্পতি

গত ১৩ জুলাই মা-বাবা হয়েছেন তারকা দম্পতি নওশীন নাহরীন ও আদনান ফারুক হিল্লোল। সেই খবর তাঁরা জানিয়েছিলেন ফেসবুকে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের। এরপর একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করলেও কোনো ছবিতেই মেয়েকে প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। প্রায় দেড় মাস পর মা–বাবার সঙ্গে প্রকাশ্যে এল মাহভীশা আদনান সৈয়দা।

গত মাসে যুক্তরাষ্ট্রের উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে তাঁদের কন্যাসন্তান জন্ম নেয়। তাঁরা আগেই ঠিক করে রেখেছিলেন মেয়ে হলে নাম রাখবেন মাহভীশা আদনান সৈয়দা। সেই মাহভীশা বাবার কোলে প্রথমবার সামনে এল। পাশেই বসে রয়েছেন তার মা।

ছবিটি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটা মাহভীশার প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে আসা।’ পারিবারিক কিছু কারণেই এত দিন সন্তানকে সামনে আনেননি তাঁরা। মেয়ের সঙ্গে সময়টা কেমন কাটছে, জানতে চাইলে এই অভিনেত্রী ফেসবুক লাইভে বলেন, ‘মাতৃত্বকালীন সময়টাও উপভোগ করেছেন। যদিও সন্তানের জন্য দৈনন্দিন রুটিন, ঘুম সব বদল গেছে। সময়টা অবশ্যই ভালো যাচ্ছে।’

গত মাসে মা হওয়ার খুশির খবর ফেসবুকে জানিয়ে নওশীন লিখেছিলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এবং আদনান ফারুক সন্তানের জনক-জননী হয়েছি। আমাদের জুনিয়রের নাম রেখেছি মাহভীশা আদনান সৈয়দা। আমাদের কন্যাসন্তানটি ১৩ জুলাই নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে জন্মগ্রহণ করেছে। এটা আমাদের জন্য দারুণ অনুভূতি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন।’ স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ছবি। একটি ছবিতে দেখা যায়, মায়ের কোলে মাহভীশা। আরেকটি ছবিতে নওশীনের পাশে বসে আছেন হিল্লোল। কিন্তু মাহভীশার মুখ দেখা যায়নি।

বিনোদন অঙ্গনে নওশীনের পথচলা শুরু হয় রেডিওতে আরজে হিসেবে। পরে মডেলিং ও উপস্থাপনা দিয়ে আলোচনায় আসেন তিনি। অন্যদিকে নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া হিল্লোল এখন ফুড ব্লগার হিসেবে বেশি পরিচিত। তাঁরা ৯ বছর আগে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের দীর্ঘদিন পর গত মাসের শেষের দিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন সুখবর, তাঁরা মা-বাবা হতে চলেছেন। সেই সময়ই জীবনের সেরা এই সময় উদ্‌যাপন করতে দুজন তাঁদের নিউইয়র্কের বাসায় বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করে একাধিক ছবি পোস্ট করেন। এতে দুজনের কাছের সব মানুষ ও বন্ধুবান্ধব অতিথি হন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম