রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

‌‘দৃশ্যম থ্রি’ নির্মাণের ঘোষণা প্রযোজকের


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-28 15:34:00
‌‘দৃশ্যম থ্রি’ নির্মাণের ঘোষণা প্রযোজকের

ব্যতিক্রমী গল্প, কলাকুশলীদের অসাধারণ অভিনয়সহ নানা কারণে ‘দৃশ্যম’ ছবিটি নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। গত বছর মুক্তি পেয়েছিল ‘দৃশ্যম টু’। এরপর ‘দৃশ্যম থ্রি’র অপেক্ষায় ছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। এবার প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর ‘দৃশ্যম থ্রি’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। শনিবার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। আগের দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে মোহনলালকে।

প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুরের ঘোষণার সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেই ভিডিও শেয়ার করে। একজন লিখেছেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা’ । 

২০১৩ সালে মালায়লম ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম’ পরিচালনা করেন জীতু জোসেফ। ছবিটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পেয়েছে। কানাড়া, হিন্দি, তামিল ও তেলেগুতে ছবিটির রিমেক হয়েছে। ‘দৃশ্যম’ ছবির কাহিনী জর্জ কুট্টি নামের এক সাধারণ মানুষকে ঘিরে, যিনি অভাবনীয় নানা পদক্ষেপের মাধ্যমে নিজেকে ও পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম