দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। তা জানা গিয়েছিল অনেক আগেই। বহুল প্রতিক্ষিত এই সিনেমার নাম ‘গডফাদার’। এতে দক্ষিণী তারকা চিরঞ্জীবী কোনিডেলার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।এবার প্রকাশ্যে আসলো সিনেমার টিজার।
টিজারটি রোববার (২১ আগস্ট) মুক্তি পায়। চিরঞ্জীবীর জন্মদিন উপলক্ষে টিজারটি প্রকাশ করেন পরিচালক। অ্যাকশনে ভরপুর ‘গড ফাদার’ ছবিটির টিজারটি দর্শকদের মন জয় করে নিয়েছে নেটিজেনদের। ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে দুই তারকাকেই সমান গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। একদিকে বন্দুক হাতে এন্ট্রি হচ্ছে চিরঞ্জীবীর আর অন্যদিকে কালো জ্যাকেট গায়ে চাপিয়ে বাইকে চেপে ক্যামেরার সামনে হাজির সালমান।
মোহন রাজা পরিচালিত ‘গড ফাদার’ সুপারহিট মালয়ালম সিনেমা ‘লুসিফির’-এর রিমেক।জানা গেছে, চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে দর্শক হৃদয়ে প্রতীক্ষিত গডফাদার সিনেমাটি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম