রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

নায়ক রাজ রাজ্জাককে হারানোর পাঁচ বছর


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-21 01:58:00
নায়ক রাজ রাজ্জাককে হারানোর পাঁচ বছর

 

নায়করাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা । ২০১৭ সালের আজকের এ দিনে (২১ আগস্ট) তিনি মৃত্যুবরণ করেন। নায়করাজ একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। বাংলা চলচ্চিত্র জগতে দীর্ঘ সাড়ে ছয় দশক এই কিংবদন্তি অভিনেতা দাপটের সাথে কাজ করেছেন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন নায়জ রাজ্জাক। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে সরস্বতি পূজা চলাকালীন মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন। এতে তিনি নায়ক অর্থাৎ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। শিশু-কিশোরদের নিয়ে লেখা এ নাটকের শিরোনাম ছিল ‘বিদ্রোহী’। এতে অভিনয়ের মধ্য দিয়েই নায়করাজের অভিনয় জীবন শুরু। 

১৯৬৪ সালে রাজ্জাক তৎকালীন পূর্ব  পাকিস্তানে আসেন। চলচ্চিত্রকার আবদুল জব্বার খানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

পরে ‘তের নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন। এর পর ‘কার বউ’ ও ‘ডাক বাবু’ চলচ্চিত্রে অভিনয় করেন। নায়ক হিসেব তার প্রথম চলচ্চিত্র হচ্ছে জহির রায়হান পরিচালিত ‘বেহুলা ’। সেই থেকে তিনি ৩ শতাধিক চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। এর বাইরে প্রযোজনা ও পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্র। তিনি সাতবার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার, আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কার লাভ করেন। জানা গেছে, নায়করাজের পরিবারও কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম