রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি


DhakaReport24.com || 2022-08-19 15:34:15
এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতর থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। ব্যাগের ভেতোর আইফোন, স্যামসাং ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ গুরুত্বপুর্ণ জিনিসপত্র ছিল।

বিষয়টি শুক্রবার (১৯ আগস্ট) জানিয়েছেন অরুণা বিশ্বাস নিজেই।জানা যায়, বৃহস্পতিবার এফডিসির ৭ নম্বর ফ্লোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

অরুণা বিশ্বাস বলেন, ‘গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শুরুর পূর্বে টেলিভিশন চ্যানেলগুলো আমার একটা বক্তব্য নিতে চাওয়ায় আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ব্যাগটা পাশেই রেখেছিলাম। কথা বলে শেষ করে দেখি ব্যাগ নেই। ’

ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল জানিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘ওই ব্যাগে একটি আইফোন ১১, স্যামসাং এ ৫২, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, জাতীয় পরিচয় পত্র, বাসার বিভিন্ন চাবি ও অনেকগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। ’

এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণ মানুষের অবাধ যাতায়াতের বেড়েছে। এফডিসিতে কারা ঢুকছে, কাদের সহায়তায় ঢুকছে এসব তদারকি করা দরকার নাহলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আরো ঘটতে পারে বলে জানান এই অভিনেত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম