রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

শিমুল মুস্তাফার মুখোমুখি দুই গায়িকা


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-06 14:25:30
শিমুল মুস্তাফার মুখোমুখি দুই গায়িকা

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’।

এতে নন্দিত বাচিকশিল্পী শিমুল মুস্তাফার মুখোমুখি বসছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার এবং এই প্রজন্মের অন্যতম রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়।

শাহীদ সম্পদ তালুকদার অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন। তিনি জানান, ৪২ মিনিট দৈর্ঘ্যের বিশেষ এই অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি কবিগুরুর কবিতা ও গান পরিবেশন করবেন অতিথিরা।

তিনি আরও জানান, শনিবার (৬ অগাস্ট) রাত ১১টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে ‘তুমি রবে নীরবে’ অনুষ্ঠানটি।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম