বাংলাদেশের সিয়াম আহমেদ অভিনয় করবেন কলকাতার ছবিতে। এর আগে জয়া আহসান, ফেরদৌস, নুসরাত ফারিয়াসহ অনেকেই কলকাতার ছবিতে কাজ করেছেন। আবার বাংলাদেশের ছবিতে কাজ করেছেন কলকাতার শিল্পীরাও।
সিয়াম আহমেদ কলকাতার যে সিনেমাতে কাজ করতে যাচ্ছেন তাতে সহশিল্পী হিসেবে পাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেজিৎকে। সম্প্রতি কলকাতায় দুই অভিনেতার সাক্ষাৎ হয়েছে। সিয়াম সেই ছবি ফেসবুকে আপলোড করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘দারুণ কিছু মুহূর্ত কাটলো তাঁর সাথে। এত হাম্বল একজন মানুষ! খুবই এক্সাইটেড যে বুম্বাদার সাথে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছি। তিনি আমার আম্মুর ভীষণ পছন্দের একজন মানুষ। আর তাঁর সাথে একই ছবিতে কাজ করব, এতে আম্মুও অনেক খুশি। এমন একজন কিংবদন্তির সাথে কাজ করব, অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি’।

সিয়াম আরও একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে কলকাতার আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী শ্রাবন্তীকে। সঙ্গে ছিলেন আয়ুষী। তারাও থাকছেন সিয়ামের নতুন ছবিতে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম