রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

অনেকে বলছেন, এই গান আমার জীবনের সেরা আয়োজন: লিজা


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-07-31 19:13:15
অনেকে বলছেন, এই গান আমার জীবনের সেরা আয়োজন: লিজা

তারকা কণ্ঠশিল্পী লিজা। সম্প্রতি আর্ব এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত হয়েছে 'ফেরে না হারানো দিনগুলো' আসিফ আকবরের সঙ্গে গাওয়া তাঁর দ্বৈত গান।

লিজা বলেন, আসিফ আকবরের সঙ্গে আগেও দ্বৈত গান গেয়েছি। এর আগে আমাদের 'যাবি কত দূরে' গানটি অনেকেই পছন্দ করেছেন। কিন্তু 'ফেরে না হারানো দিনগুলো' গান নিয়ে শ্রোতার যে প্রতিক্রিয়া, তা আজীবন মনে রাখার মতো। অনেকে বলছেন, এই গান আমার শিল্পীজীবনের সেরা আয়োজন। আমার বিচারেও সংগীত ক্যারিয়ারের অন্যতম একটি কাজ, যা আরও ভিন্ন রকম আয়োজনের প্রেরণা জুগিয়ে যাচ্ছে।

এই তারকা কণ্ঠশিল্পী আরও বলেন, 'ফেরে না হারানো দিনগুলো' আমার আগের সব গান থেকে আলাদা হয়ে ওঠার কারণ- এর স্রষ্টা কবীর সুমন। উপমহাদেশের নন্দিত এই শিল্পী, গীতিকবি ও সুরকারের সৃষ্টির সঙ্গে কমবেশি সবাই পরিচিত। তাঁর সৃষ্টির আলাদা একটা ছাপ আছে, এটা সব শ্রোতাই জানেন। একইভাবে আসিফ আকবরও ভার্সেটাইল শিল্পী হিসেবে সব শ্রেণির শ্রোতার মনোযোগ কেড়ে নিতে পেরেছেন। উজ্জ্বল সিনহাও সংগীতায়োজনে ভিন্নতা তুলে ধরার চেষ্টা করেছেন। কথা-সুর-সংগীত আর সেরা গায়কি তুলে ধরার চেষ্টা থেকেই 'ফেরে না হারানো দিনগুলো' ভিন্ন স্বাদের আয়োজন হয়ে উঠেছে।


তিনি বলেন, শুরু থেকেই চেষ্টা করছি নানা ধরনের গান গাওয়ার। কিন্তু কেন জানি না, এখনকার গানগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে। ভার্সেটাইল শিল্পী হিসেবে খ্যাতি বা প্রতিষ্ঠা না পেলেও ভালো কিছু গান গেয়ে যেতে চাই। কারণ, ভালো গানই শিল্পীজীবনের বড় পুঁজি, যা গানের ভুবনে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সাহস জোগায়।

লিজা বলেন, লতা মঙ্গেশকরের 'আকাশ প্রদীপ জ্বেলে' গানটি গেয়ে শ্রোতাদের কাছে যে সাড়া পেয়েছি, তা কখনও ভুলতে পারব না। এমন আরও কিছু কালজয়ী গান গাওয়ার সুযোগ পেলে তা কখনোই হাতছাড়া করব না।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম