বলিউডের তারকা দম্পতি অজয় দেবগণ এবং কাজলের কন্যা নাইসা।প্রায়ই খবরের শিরোনামে আসে বর্ণিল জীবনযাপন আর পার্টির কারণে তার নাম। এই তারকা সন্তান মা-বাবার মতোই কি বলিউডে পা রাখবেন? নাকি বেছে নিবেন অন্য কোনো পেশা? এমন প্রশ্ন রয়েছে অনেকের।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাজল বলেন, নাইসা এমন একজন মানুষ যে নিজের সিদ্ধান্ত নিজে নেবে। আমি ওকে অভিনয় থেকে দূরে রাখছি না। আবার ওই দিকে ওকে ঠেলেও দিচ্ছি না। ১৮ বছর বয়স হয়েছে ওর। এখন বড় হয়ে গিয়েছে।
বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন নাইসা। সময় পেলেই বন্ধুদের সঙ্গে নতুন নতুন দেশ, শহরে ঘুরে বেড়ান তিনি।
ক্যামেরার সামনে আসার ইচ্ছে তার আছে কিনা? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, আমার ছেলেমেয়েরা যা-ই করুক, আমার সমর্থন পাবে। ওরা খুশি থাকলেই হল। মা হিসেবে ওদের শুধু ইন্ডাস্ট্রিতে পথ দেখানোই আমার কর্তব্য নয়। যেটা করে ওরা খুশি থাকবে, সেদিকে ওদের চালিত করাটাই আমার কর্তব্য। যাতে ওরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।
এর আগে মেয়ের ভবিষ্যৎ নিয়ে একই প্রশ্ন রাখা হয়েছিল অজয় দেবগণের কাছে। তিনি বলেন, আমি জানি না আমার মেয়ে অভিনয় করতে চায় কি না। এখন পর্যন্ত এ বিষয়ে ও কোনও আগ্রহ দেখায় নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম