রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

অভিনেতার আত্মহত্যা, উদ্ধার সুইসাইড নোট


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-07-31 18:06:45
অভিনেতার আত্মহত্যা, উদ্ধার সুইসাইড নোট

চলতি বছরে একের পর এক ভারতীয় তারকাদের আত্মহত্যার খবর শুনা গেছে। মালায়লম অভিনেতা সারথ চন্দ্রনের নাম এবার সেই তালিকায় যুক্ত হলো।

শুক্রবার নিজ বাড়ি থেকে উদ্ধার হয় এই অভিনেতার মৃতদেহ।
জানা যায়, কেরালার কক্কড়ে থাকতেন সারথ চন্দ্রন। কেরালার পুলিশ তার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে। সুইসাইড নোট উদ্ধার হয়েছে অভিনেতার ঘর থেকে।

পুলিশ মনে করছে, সম্ভবত সুইসাইড করেছেন তিনি। কারণ যে ঘরে সারথ চন্দ্রন আত্মহ্ত্যা করেছেন সেই ঘর থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোটটি।

সেই সুইসাইড নোটে সারথ লেখেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রশ্ন উঠছে- তাহলে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এই অভিনেতা?

ঐ নোট থেকেই পুলিশের অনুমান, অবসাদের কারণেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন সারথ। তার লেখায় উল্লেখ রয়েছে, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন ৩৭ বছর বয়সী অভিনেতা সারথ চন্দ্রন। তবে কী কারণে এই অবসাদ? ব্যক্তিগত কারণ নাকি প্রফেশনাল কারণে তা স্পষ্ট নয়।  

‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় মালায়লম সিনেমায় অভিনয় করেছেন সারথ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম