রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

মা হতে চলেছেন আলিয়া ভাট


DhakaReport24.com || 2022-06-27 13:02:00
মা হতে চলেছেন আলিয়া ভাট
ফাইল ছবি।

সোমবার (২৭ জুন) আলিয়া ভাট ত্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আল্ট্রাসোনোগ্রাফির ছবি শেয়ার করেছেন। সেখানে লিখেছেন: ‘আমাদের সন্তান, শিগগিরই আসতে চলেছে।’

আলিয়ার শেয়ার করা সেই ছবিতে হাজির ছিলেন স্বয়ং রণবীর কাপুরও। স্ত্রীর পাশেই হাসপাতালেই তাকে আগলে রয়েছেন তিনি। দেখা যাচ্ছে আলিয়ার বেবিবাম্পের ছবিও।

চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি। নতুন অতিথি আসছে জানতে পেরেই কি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা? সে যাই হোক, সুখবর নেটপাড়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সেলেব থেকে সাধারণ–আপাতত রালিয়াকে জানিয়েই চলেছেন শুভেচ্ছা বার্তা, বড় ননদ ঋদ্ধিমা তো দারুণ খুশি। সংসারের নতুন সদস্য আসছে বলে কথা।
 
কাপুর পরিবারে যে নতুন সদস্য আসছে সে খবরের আভাস অবশ্য কিছুদিন আগেই রণবীর দিয়েছিলেন ‘শামশেরা’র ট্রেলার মুক্তির দিনে। তাকে প্রশ্ন করা হয়, এবার থেকে কতটা কাজ তিনি করবেন? উত্তরে তিনি বলেছিলেন, ‘আমার এখন অনেক কাজ করার আছে। পরিবার বড় হবে। আগে শুধু নিজের জন্য কাজ করতাম, এখন পরিবারের জন্যও কাজ করতে হবে আমাকে।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম