রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফাতিমা


DhakaReport24.com || 2022-06-15 11:59:45
ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফাতিমা
ফাইল ছবি।

আমির খানের ‘দঙ্গল’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল ফাতিমার । ভারতীয় নারী কুস্তিগীর গীতা ফোগাতের চরিত্রে তাকে দেখা গিয়েছিল। এবার তিনি মেঘনা গুলজারের নতুন ছবি ‘সাম বাহাদুর’ এ অভিনয় করতে চলেছেন। এই ছবিতে তাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। 

ফিল্ড মার্শাল স্যাম মানেকশার জীবনী নিয়ে তৈরি হচ্ছে মেঘনার নতুন ছবি। নাম ভূমিকায় অভিনয় করবেন বলিউডি অভিনেতা ভিকি কৌশল। ভিকির সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন সানায়া মালহোত্রা। আমিরের ‘দঙ্গল’ ছবিতে প্রতিমার সঙ্গে সানায়াকেও দেখা গিয়েছিল। ইতোমধ্যে ফাতিমা ‘মর্ডান লাভ মুম্বই’ ছবির কাজ শেষ করেছেন। এরপরই ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী  ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন ফাতিমা। 

কিভাবে প্রস্তুতি নিচ্ছেন তার অভিনেত্রী? তা জানাতে গিয়ে ফাতিমা বলেন, আমি তার অনেক পুরানো সাক্ষাৎকার দেখছি। তার ওপর নানান বই পড়ছি। তাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকার লেখা পড়ছি।  যদিও এই বিষয়গুলো পর্দায় দেখানো হবে না, তবে এমন একজন বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে জানা সত্যিই আকর্ষণীয়।
সূত্র- পিংকভিলা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম