রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

গর্ভাবস্থায় আদালতের এই টানাপোড়েন একটা মানসিক চাপ: পরীমণি


DhakaReport24.com || 2022-05-12 03:55:30
গর্ভাবস্থায় আদালতের এই টানাপোড়েন একটা মানসিক চাপ: পরীমণি

ঢাকায় সিনোমর আলোচিত চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার কক্সবাজার থেকে পরীমণির ঢাকায় ফিরেন। বৃহস্পতিবার সকালে পরীমণি ফেসবুকে দিয়েছেন তার মেঘ পাহারার ভিডিয়ো। পরীমণি জানান, রাজ প্রায়ই আমাকে সকাল দেখতে নিয়ে যায়। মাঠে সবুজ ঘাসে শিশিরে হাঁটি খালি পায়ে। এটা যেমন স্বাস্থ্যের পক্ষে ভাল, তেমনই আমার খুব প্রিয়।

বৃস্পতিবার সকাল দশটার ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে হাজিরা দিতে আসেন পরীমণি। পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। গত ২৯ মার্চ এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর আবেদন করায় বিচারক নজরুল ইসলাম সাক্ষ্যগ্রহণের জন্য ১২ মে দিন ধার্য করেন।

বৃহস্পতিবার আদালতে তাকে নিয়ে আসেন স্বামী রাজ। মা হতে চলেছেন পরীমণি। শরীরে, চলাফেরায় সেই ছাপ স্পষ্ট। এই অবস্থায় সিঁড়ি ভেঙে উঠেছেন ধীরে ধীরে, সাবধানে। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন পরবর্তীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পরীমণি আর হয়তো আদালতে হাজিরা দিতে পারবেন না।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যায় ঢাকায় বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‌্যাব। এরপর ৫ আগস্ট বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। 

সেই মামলারই বিচারকার্য চলমান। হাজিরা শেষে গণমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, এতজন সাক্ষীর একজনও আসেননি। আদালতে বললাম, আমার গর্ভাবস্থার তৃতীয় পর্যায় থেকে তো আর আসতে পারব না। সেটা ঝুঁকির হয়ে যাবে। কিন্তু আবার পরবর্তী তারিখ দেওয়া হল ২ জুন। গর্ভাবস্থায় আদালতের এই টানাপোড়েন একটা মানসিক চাপ।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম