রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

প্রকাশ্যে এল পরীমণির বেবি বাম্পের ছবি


DhakaReport24.com || 2022-05-07 09:08:45
প্রকাশ্যে এল পরীমণির বেবি বাম্পের ছবি

ঢাকায় সিনেমার বহুল আলোচিত নায়িকা আপাতত কক্সবাজারে। স্বামী শরিফুল ইসলাম রাজ ও দাদুকে নিয়ে ইদের ছুটি কাটাচ্ছেন। একই সঙ্গে আসন্ন মাতৃত্বকেও জমিয়ে উপভোগ করছেন তিনি। কক্সবাজার থেকে নেটমাধ্যমে পোস্ট করা তার একের পর এক ছবি দেখে বোঝা যায় ভরপুর আনন্দে মাতোয়ারা এই অভিনেত্রী।

এ বার ইনস্টাগ্রাম-ফেসবুকে নায়িকা নিজেই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। হালকা লিপস্টিক, চোখে চশমা, পরনে সবুজ গাউন। তার মাতৃত্বকালীন ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা।

পরীমণি ও রাজের প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে অনুরাগীদের। সে সব ছবির ক্যাপশনে নায়িকা উল্লেখ করেছেন সুইডিশ অভিনেত্রী বার্গম্যানের একটি উক্তি— “শব্দ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কথাকে থামিয়ে দেওয়ার জন্য প্রকৃতির একটি প্রেমময় কৌশল হল চুম্বন।”

কক্সবাজার সফরে পরী ও রাজের সঙ্গে আছেন পরীমনির নানা শামসুল হক ও পরিবারের আরও এক সদস্য। স্বামী ও নানাকেই ঘিরে এখন পরীর পৃথিবী। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা। 

লিখেছেন, এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে... আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম