সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ঈদের ছুটিতে সৈকতে লাখো পর্যটকের ঢল


DhakaReport24.com || 2022-05-06 17:17:30
ঈদের ছুটিতে সৈকতে লাখো পর্যটকের ঢল

ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে ছুটে এসেছেন পর্যটকরা। শুক্রবার (৬ মে) শহর এলাকার চার কিলোমিটার সৈকতে নেমেছেন অন্তত দুই লাখ পর্যটক।

সরেজমিনে দেখা যায়, সাগরের ঢেউ আছড়ে পড়ছে কূলে। আর সেই ঢেউয়ে মেতেছে উঠছেন শিশু, নারী ও পুরুষরা। সৈকতের সবগুলো পয়েন্টে পরিবার-পরিজন বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দলে দলে সৈকতের পানিতে নামছেন। 

পর্যটক আকবর বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে কক্সবাজার  আসে। দুদিন এখানে ঘুরেফিরে আবারও ঢাকায় ফিরব। ঈদের ছুটিতে পরিবারকে সময় দেওয়াটাই মূল উদ্দেশ্য।

পর্যটক নাজমুল বলেন, তীব্র গরম পড়ছে। তার মাঝেও কক্সবাজার সৈকতে ঘুরে বেশ মজা পাচ্ছি। কিছুক্ষণ নোনাপানিতে গোসল করছি, আবার বালিয়াড়িতে উঠে বালি নিয়ে খেলা করছি। ছুটিটা বেশ উপভোগ করছি এখানে এসে।

চাকরিজীবী মনিরুজ্জামান বলেন, সব সময় কর্মব্যস্ত থাকতে থাকতে ইট-পাথরের দালানে আর ভালো লাগছিল না। ঈদের ছুটিতে সৈকতে ছুটে আসা। এখানে মুক্ত আকাশ, বিশাল সৈকত ও নীল জলরাশি, সব মিলিয়ে অনেক ভালো লাগছে।

সি সেইফ লাইফ গার্ড সাদাত বলেন, আবহাওয়া কিছুটা খারাপ থাকায় সাগরের ঢেউয়ে বেড়েছে এবং কিছুটা উত্তালও। ঈদের ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক আসায় সীমিত লাইফ গার্ড কর্মী দিয়ে এত মানুষের সমুদ্রস্নানে নিরাপত্তা দেওয়াটা অনেক কঠিন। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে সমুদ্রস্নানে নির্দেশনা ও লাইফ গার্ড কর্মীদের পরামর্শ মেনে চলার অনুরোধ করেন তিনি।

জানা যায়, কক্সবাজারে সাড়ে চার শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস রয়েছে। তবে কোথাও কক্ষ খালি নেই। সব হোটেল শতভাগ বুকিং রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

এদিকে কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভির আওতায় আনা হয়েছে পর্যটন স্পটগুলো।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ঈদের ছুটির প্রথম তিন দিনে অন্তত পাঁচ লাখ পর্যটক সৈকত ভ্রমণে এসেছেন। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি তাদের প্রাথমিক চিকিৎসাসেবা ও খাবার পানি সরবরাহ করছে ট্যুরিস্ট পুলিশ। মাদকসেবী, ছিনতাকারীদের প্রতিরোধের পাশাপাশি উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আটকাতে হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম